যাকাত

১৩/১৫. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করে তার জন্য সাওয়াব পৌছানো

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسَهَا وَلَمْ تُوصِ وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا قَالَ ‏ "‏ نَعَمْ ‏"‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

এক ব্যক্তি নবী (ﷺ) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার মা হঠাৎ করে মারা গেছেন এবং কোন ওসিয়ত করতে পারেননি। আমার মনে হয়, তিনি যদি কথা বলতে পারতেন তাহলে ওসিয়ত করে যেতেন। এখন আমি যদি তার পক্ষ থেকে সদকা করি তাহলে কি তিনি সওয়াব পাবেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ।

ইসলামী ফাউন্ডেশনঃ ২১৯৫, ইসলামীক সেন্টারঃ ২১৯৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18