সূর্যগ্রহণের বর্ণনা

১১/৬. অধ্যায়ঃ

সূর্যগ্রহণের সলাতের জন্য আহবান করা এবং “আস্‌সলা-তু জা-মি‘আহ্‌” (সলাতের জামা‘আত) বলা প্রসঙ্গে

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَأَبُو أُسَامَةَ وَابْنُ نُمَيْرٍ ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَوَكِيعٌ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، وَمَرْوَانُ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِ سُفْيَانَ وَوَكِيعٍ انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ فَقَالَ النَّاسُ انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ ‏.‏

বর্ণনাকারী আবূ বাকর ইবনু আবূ শায়বাহ্, ইসহাক্ব ইবনু ইব্রাহীম, ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... সকলেই ইসমা‘ঈল (রহঃ)

তবে সুফইয়ান ও ওয়াকী-এর হাদীসে এভাবে বর্ণিত হয়েছে: যেদিন ইব্রাহীম (ইবনু মুহাম্মাদ (ﷺ)) ইন্তিকাল করেন, সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। তখন লোকেরা বলতে লাগল, ইব্রাহীম-এর মৃত্যুর কারণে সূর্যগ্রহণ লেগেছে।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৮৫, ইসলামীক সেন্টারঃ ১৯৯২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18