সূর্যগ্রহণের বর্ণনা

১১/৫. অধ্যায়ঃ

যে ব্যক্তি বলে যে, তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চার সাজদায় আট রাক‘আত সলাত আদায় করেছেন

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَأَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ كِلاَهُمَا عَنْ يَحْيَى الْقَطَّانِ، - قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى، - عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنَا حَبِيبٌ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى فِي كُسُوفٍ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ قَرَأَ ثُمَّ رَكَعَ ثُمَّ سَجَدَ ‏.‏ قَالَ وَالأُخْرَى مِثْلُهَا ‏.‏

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (ﷺ) সূর্যগ্রহণের সময় সালাত শুরু করে প্রথমে কিরাআত পাঠ করেছেন, তারপর রুকু করেছেন। আবার কিরাআত পড়েছেন, আবার রুকু করেছেন। আবার কিরাআত পাঠ করে আবার রুকু করেছেন। আবার কিরাআত পাঠ করে আবার রুকু করেছেন। অতঃপর সিজদা করেছেন। দ্বিতীয় রাকাতও অনুরূপভাবে আদায় করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৮১, ইসলামীক সেন্টারঃ ১৯৮৮

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18