জুমু’আ
৮/১. অধ্যায়ঃ
জুমু‘আর দিনে প্রত্যেক বয়ঃপ্রাপ্ত পুরুষের ওপর গোসল করা ওয়াজিব প্রসঙ্গে এবং এ সম্পর্কে যা নির্দেশ দেয়া হয়েছে
সহিহ মুসলিম
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا عُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ النَّاسَ يَوْمَ الْجُمُعَةِ إِذْ دَخَلَ عُثْمَانُ بْنُ عَفَّانَ فَعَرَّضَ بِهِ عُمَرُ فَقَالَ مَا بَالُ رِجَالٍ يَتَأَخَّرُونَ بَعْدَ النِّدَاءِ . فَقَالَ عُثْمَانُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا زِدْتُ حِينَ سَمِعْتُ النِّدَاءَ أَنْ تَوَضَّأْتُ ثُمَّ أَقْبَلْتُ . فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا أَلَمْ تَسْمَعُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)
একদা জুমার দিন উমর ইবনুল খাত্তাব (রাঃ) লোকদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। তখন উসমান ইবনু আফফান (রাঃ) প্রবেশ করেন। উমর (রাঃ) তার প্রতি ইঙ্গিত করে বলেন, লোকদের কি হল যে, তারা আযানের পরও (মসজিদে আসতে) বিলম্ব করে।উসমান (রাঃ) বলেন, হে আমীরুল মু'মিনীন! আমি আযান শোনার পর ওজু করা ছাড়া অতিরিক্ত আর কিছু করিনি, অতঃপর এসে পৌঁছেছি।উমর (রাঃ) বলেন, ওজুও চলে তবে আপনারা কি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেননি, তোমাদের কেউ যখন জুমার সালাতে আসে সে যেন গোসল করে?
ইসলামী ফাউন্ডেশনঃ ১৮২৬, ইসলামীক সেন্টারঃ ১৮৩৩