কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়

৭/২৫. অধ্যায়ঃ

শঙ্কার (ভয়ের) সময় সলাত

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا يَحْيَى، - يَعْنِي ابْنَ حَسَّانَ - حَدَّثَنَا مُعَاوِيَةُ، - وَهُوَ ابْنُ سَلاَّمٍ - أَخْبَرَنِي يَحْيَى، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرًا، أَخْبَرَهُ أَنَّهُ، صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الْخَوْفِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَتَيْنِ ثُمَّ صَلَّى بِالطَّائِفَةِ الأُخْرَى رَكْعَتَيْنِ فَصَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعَ رَكَعَاتٍ وَصَلَّى بِكُلِّ طَائِفَةٍ رَكْعَتَيْنِ ‏.

বর্ণনাকারী জাবির (রাযিঃ)

তিনি রসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাতুল খাওফ আদায় করেন। রসূলুল্লাহ (ﷺ) দুই দলের একটির সাথে দুই রাকাত সালাত আদায় করলেন, অতঃপর অপর দলের সাথে দুই রাকাত আদায় করলেন। অতএব, রসূলুল্লাহ (ﷺ) আদায় করলেন চার রাকাত এবং অন্য সকলে আদায় করলেন দুই রাকাত।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৮২০, ইসলামীক সেন্টারঃ ১৮২৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18