কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়

৭/১৭. অধ্যায়ঃ

ধীরস্থিরতার সাথে ক্বিরাআত পড়া, অতি দ্রুত পাঠ বর্জন করা এবং এক রাক'আতে দু' বা ততোধিক সূরা সংযোজনের বৈধতা

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللَّهِ يُقَالُ لَهُ نَهِيكُ بْنُ سِنَانٍ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ وَكِيعٍ غَيْرَ أَنَّهُ قَالَ فَجَاءَ عَلْقَمَةُ لِيَدْخُلَ عَلَيْهِ فَقُلْنَا لَهُ سَلْهُ عَنِ النَّظَائِرِ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِهَا فِي رَكْعَةٍ فَدَخَلَ عَلَيْهِ فَسَأَلَهُ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ عِشْرُونَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ فِي تَأْلِيفِ عَبْدِ اللَّهِ ‏.

বর্ণনাকারী আবূ ওয়ায়িল (রহঃ)

নাহীক ইবন সিনান নামে কথিত জনৈক ব্যক্তি আবদুল্লাহ (রাঃ)-এর নিকট এলো... (পূর্ববর্তী সানাদের) ওয়াকী (রহঃ) বর্ণিত হাদিসের অনুরূপ। তবে এ বর্ণনায় আছেঃ 'আলকামা (রহঃ) তার নিকট প্রবেশের জন্য এলেন। আমরা তাকে বললাম, রাসূলুল্লাহ (ﷺ) প্রতি রাকাতে যে সূরা পড়তেন তার দৃষ্টান্ত সম্পর্কে তাকে জিজ্ঞেস করুন। তিনি তার নিকট প্রবেশ করে তাকে জিজ্ঞেস করলেন, অতঃপর আমাদের নিকট বের হয়ে এসে বলেন, আবদুল্লাহ (রাঃ)-এর কুরআন সংকলনের বিশটি মুফাসসাল সূরা (সূরা ক্বাফ থেকে পরবর্তী সূরা সমূহ)।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৭৯, ইসলামীক সেন্টারঃ ১৭৮৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18