কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়
৭/১৩. অধ্যায়ঃ
সূরাহ্ ইখলাস পাঠের ফাযীলাত (মর্যাদা)
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَقْرَأَ فِي لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ " قَالُوا : وَكَيْفَ يَقْرَأْ ثُلُثَ الْقُرْآنِ ؟ قَالَ : " قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ " .
বর্ণনাকারী আবূদ্ দারদা (রাযিঃ)
একদিন নবী (ﷺ) বললেনঃ তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পাঠ করতে অক্ষম? তাঁরা বললেন, কুরআনের এক-তৃতীয়াংশ কিভাবে পড়ব? তিনি বললেনঃ “কুল হুয়াল্লাহু আহাদ” সূরাটি কুরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৫৬, ইসলামীক সেন্টারঃ ১৭৬৩