কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়

৭/১১. অধ্যায়ঃ

আল ফাতিহাহ্ ও সূরাহ্ আল বাক্বারার শেষ অংশের ফাযীলাত, সূরাহ্ আল বাক্বারার শেষ দু’ আয়াত তিলাওয়াতে উৎসাহ দান।

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ يَزِيدَ قَالَ لَقِيتُ أَبَا مَسْعُودٍ عِنْدَ الْبَيْتِ فَقُلْتُ حَدِيثٌ بَلَغَنِي عَنْكَ فِي الآيَتَيْنِ فِي سُورَةِ الْبَقَرَةِ ‏.‏ فَقَالَ نَعَمْ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ مَنْ قَرَأَهُمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ ‏"‏ ‏.

বর্ণনাকারী ‘আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ)

আমি বায়তুল্লাহর পাশে আবু মাসউদ (রাঃ)-এর সাথে সাক্ষাৎ পেয়ে তাকে বললাম, সূরা বাকারার দুইটি আয়াত সম্পর্কে আপনার বর্ণিত একটি হাদীস আমি জানতে পেরেছি। আসলে সেটা হাদীস কি না? তিনি বললেনঃ হ্যাঁ। রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূরা বাকারার শেষ দুইটি আয়াত এমন যে, যে ব্যক্তি কোন রাতে ঐ দুইটি পড়বে তা তার সে রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৪৮, ইসলামীক সেন্টারঃ ১৭৫৫[৩৭] যথেষ্ট হওার অর্থ হ’ল- রাতের নাফ্‌ল সালাত আদায় করা কিংবা শাইত্বনের অনিষ্ট থেকে কিংবা বিপদাপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হওয়া। (মুসলিম শারহে নাববী – ১ম খণ্ড ২৭১ পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18