কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়

৭/৭. অধ্যায়ঃ

বিশিষ্ট ও দক্ষ লোকদেরকে কুরাআন তিলাওয়াত করে শোনানো মুস্তাহাব, তিলাওায়াতকারী শ্রোতার চেয়ে শ্রেষ্ঠ হলেও

সহিহ মুসলিম

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأُبَىِّ بْنِ كَعْبٍ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏{‏ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏}‏ ‏"‏ ‏.‏ قَالَ وَسَمَّانِي لَكَ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ قَالَ فَبَكَى ‏.

বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাযিঃ)

রসূলুল্লাহ (ﷺ) উবাই ইবন কা’ব (রাঃ)-কে লক্ষ্য করে বললেন: মহান আল্লাহ তোমার সামনে আমাকে সূরা لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا‏ পড়ার জন্য আদেশ করেছেন। (এ কথা শুনে) উবাই ইবন কা’ব (রাঃ) বললেন: তিনি আপনার কাছে আমার নাম উল্লেখ করে বলেছেন? রসূলুল্লাহ (ﷺ) বললেন: হ্যাঁ। তিনি (হাদীসের বর্ণনাকারী আনাস ইবন মালিক (রাঃ)) বলেন, এ কথা শুনে তিনি (উবাই ইবন কা’ব (রাঃ)) কেঁদে ফেললেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭৩৫, ইসলামীক সেন্টারঃ ১৭৪২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18