কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়
৭/৪. অধ্যায়ঃ
কুরআন তিলাওয়াতের সময় ‘সাকীনাহ্’ বা প্রশান্তি অবতরণ
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ رَجُلٌ يَقْرَأُ سُورَةَ الْكَهْفِ وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدُورُ وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ " تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ " .
বর্ণনাকারী বারা ইবনু ‘আযিব (রাযিঃ)
জনৈক ব্যক্তি সূরা আল কাহফ পড়ছিল। সে সময় তাঁর কাছে মজবুত লম্বা দুইটি রশি দিয়ে একটি ঘোড়া বাঁধা ছিল। এ সময় একখণ্ড মেঘ তাঁর মাথার উপরে হাজির হল। মেঘখণ্ডটি ঘুরছিল এবং নিকটবর্তী হচ্ছিল। এ দেখে তার ঘোড়াটি ছুটে পালাচ্ছিল। সকাল বেলা সে নবী (ﷺ)-এর কাছে এসে ঐ বিষয়টি বর্ণনা করল। এসব কথা শুনে তিনি বললেন: এটি ছিল (আল্লাহর তরফ থেকে) রহমত বা প্রশান্তি যা কুরআন পাঠের কারণে অবতীর্ণ হয়েছিল।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭২৬, ইসলামীক সেন্টারঃ ১৭৩৩