কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়

৭/৩. অধ্যায়ঃ

মাক্কার বিজয়ের দিবসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর সূরাহ্‌ আল ফাত্‌হ পাঠ করার উল্লেখ প্রসঙ্গে আলোচনা

সহিহ মুসলিম

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، وَوَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مُغَفَّلٍ الْمُزَنِيَّ، يَقُولُ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فِي مَسِيرٍ لَهُ سُورَةَ الْفَتْحِ عَلَى رَاحِلَتِهِ فَرَجَّعَ فِي قِرَاءَتِهِ ‏.‏ قَالَ مُعَاوِيَةُ لَوْلاَ أَنِّي أَخَافُ أَنْ يَجْتَمِعَ عَلَىَّ النَّاسُ لَحَكَيْتُ لَكُمْ قِرَاءَتَهُ ‏.

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু মুগাফ্‌ফাল আল মুযানী (রাযিঃ)

মক্কা বিজয়ের বছরে সফরকালে নবী (ﷺ) তাঁর সাওয়ারিতে বসে সূরা আল ফাত্‌হ পড়ছিলেন। আর কিরাআতে তিনি ‘তারজী’ (দ্বিরুক্তি) করছিলেন। মু’আবিয়া ইবন কুররাহ বলেছেন- আমি যদি আমার পাশে অধিক মাত্রায় লোকজনের জমায়েত হওয়ার আশঙ্কা না করতাম তাহলে নবী (ﷺ) যেভাবে কিরাআত করেছিলেন সেভাবে কিরাআত করে তোমাদেরকে শুনাতাম।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৭২৩, ইসলামীক সেন্টারঃ ১৭৩০

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18