কোরআনের মর্যাদাসমূহ ও এতদসংশ্লিষ্ট বিষয়
৭/২. অধ্যায়ঃ
কুরআন পাঠের আওয়াজে মাধুর্য সৃষ্টি করা মুস্তাহাব
সহিহ মুসলিম
حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " مَا أَذِنَ اللَّهُ لِشَىْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ يَتَغَنَّى بِالْقُرْآنِ " .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাযিঃ)
নবী (ﷺ) পর্যন্ত এর সানাদ সূত্রটি পৌঁছেছে। নবী (ﷺ) বলেছেনঃ কোন নবীর উত্তম ও মিষ্টি করে কুরআন তিলাওয়াত আল্লাহ তা’আলা যেভাবে শুনে থাকেন অন্য কোন জিনিস সেভাবে শুনেন না।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৭১৫, ইসলামীক সেন্টারঃ ১৭২২