ঈমান
১/৩৯. অধ্যায়ঃ
অহংকারের পরিচয় ও তা হারাম হওয়া
সহিহ মুসলিম
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ، عَنْ فُضَيْلٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ " .
বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৬৯, ইসলামীক সেন্টারঃ ১৭৫