মসজিদ ও সালাতের স্থানসমূহ
৫/৫৫. অধ্যায়ঃ
যে সলাত আদায় করা সম্ভব হয়নি এবং তা করার (সম্পাদনের) ব্যাপারে তাড়াতাড়ি করা মুস্তাহাব
সহিহ মুসলিম
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَسِيَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ " . قَالَ قَتَادَةُ وَأَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي .
বর্ণনাকারী আনাস ইবনু মালিক (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ কোন সালাত করতে ভুলে গেলে যখন স্মরণ হবে তখনই যেন তা আদায় করে নেয়। এ ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোন কাফফারা তাকে দিতে হবে না। হাদীসের বর্ণনাকারী কাতাদা তার বর্ণনায় “আমার স্মরণের জন্য সালাত আদায় করো” - (সূরা ত্ব-হা ২০ : ১৪) এ আয়াতটি উল্লেখ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৩৬ ইসলামীক সেন্টারঃ ১৪৪৬