মসজিদ ও সালাতের স্থানসমূহ
৫/৫৪. অধ্যায়ঃ
যখন মুসলিমদের ওপর কোন বিপদ আপতিত হয়, তখন সকল সলাতে ‘কুনূ্তে নাযিলাহ্’ পাঠ মুস্তাহাব
সহিহ মুসলিম
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ يُصَلِّي الْعِشَاءَ إِذْ قَالَ " سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ " . ثُمَّ قَالَ قَبْلَ أَنْ يَسْجُدَ " اللَّهُمَّ نَجِّ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ " . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ الأَوْزَاعِيِّ إِلَى قَوْلِهِ " كَسِنِي يُوسُفَ " . وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ .
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
একদিন রসূলুল্লাহ (ﷺ) ‘ইশার সালাত আদায় করেছিলেন। সিজদা করার পূর্বে রুকূ থেকে উঠে যখন তিনি “সামি‘আল্লাহু লিমান হামিদাহ” বললেন তখন এ বলে দোয়া করলেনঃ “হে আল্লাহ! আইয়্যাশ ইবনু আবু রাবীআকে মুক্তিদান করো” এতটুকু বর্ণনা করার পর আবূ হুরায়রা আওযায়ী বর্ণিত হাদীসের বা সিনী ইউসুফ [অর্থাৎ- ইউসুফ (আঃ) ]-এর যুগের দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ দিয়ে শাস্তিদান করো পর্যন্ত উল্লেখ করলেন। এতে তিনি আওযায়ী বর্ণিত হাদীসের পরের অংশটুকু উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪১৪, ইসলামীক সেন্টারঃ ১৪২৪