মসজিদ ও সালাতের স্থানসমূহ
৫/৫৩. অধ্যায়ঃ
ইমামতির জন্য বেশী যোগ্য কে ?
সহিহ মুসলিম
وَحَدَّثَنَاهُ أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ قَالَ الْحَذَّاءُ وَكَانَا مُتَقَارِبَيْنِ فِي الْقِرَاءَةِ .
বর্ণনাকারী খালিদ আল হায্যা (রহঃ)
একই সানাদে হাদিসটি বর্ণনা করেছেন। তবে হাফস ইবনু গিয়াস এতটুকু কথা অতিরিক্ত বলেছেন যে, হাজ্জা (রহঃ) বলেছেন, তারা উভয়ে (মালিক ইবনুল হুওয়াইরিস (রাঃ) এবং তার বন্ধু) কিরাআতের ব্যাপারে সমকক্ষ ছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪১০, ইসলামীক সেন্টারঃ ১৪২১