মসজিদ ও সালাতের স্থানসমূহ

৫/৫০. অধ্যায়ঃ

মাসজিদের দিকে অধিক পদচারণা ও যাতায়াতের ফাযীলত

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَتْ دِيَارُنَا نَائِيَةً عَنِ الْمَسْجِدِ، فَأَرَدْنَا أَنْ نَبِيعَ، بُيُوتَنَا فَنَقْتَرِبَ مِنَ الْمَسْجِدِ فَنَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏ "‏ إِنَّ لَكُمْ بِكُلِّ خُطْوَةٍ دَرَجَةً ‏"‏ ‏.

বর্ণনাকারী জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)

আমাদের বাড়ি মসজিদ থেকে দূরে অবস্থিত ছিল। আমরা মসজিদের আশে-পাশে বাড়ি নির্মাণের জন্য ঐ ঘর-বাড়ি বেচে ফেলতে মনস্থ করলে রসূলুল্লাহ (ﷺ) তা করতে নিষেধ করেন। তিনি (আমাদের সম্বোধন করে) বললেনঃ (সালাতের জন্য মসজিদের আসার) প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তোমাদের মর্যাদা ও সওয়াব বৃদ্ধিপ্রাপ্ত হয়।

ইসলামী ফাউন্ডেশনঃ ১৩৯০, ইসলামীক সেন্টারঃ ১৪০২

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18