মসজিদ ও সালাতের স্থানসমূহ

৫/১৯. অধ্যায়ঃ

সলাতে ভুল-ত্রুটি হওয়া এবং এর জন্য সাহু সাজদাহ্ দেয়া

সহিহ মুসলিম

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح قَالَ وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَالْكَلاَمِ ‏.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ)

নবী (ﷺ) সালাতের সাহু সিজদার দুইটি সিজদা সালাম ফিরিয়ে কথা বলার পর করেছিলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ১১৬২, ইসলামীক সেন্টারঃ ১১৭৪[১] ইমাম নাবাবী (রহঃ) বলেনঃ এ হাদীসে সলাতে কথা-বার্তা নিষিদ্ধ হওয়ায় পূর্বের, অতএব এ ব্যাপারে অধিক বিশুদ্ধ কথা হ’ল, সালাম ফিরানোর পর কথা-বার্তা ঘটলে আর এদিকে ভুলক্রমে সলাতে কিছু অবশিষ্ট থেকে থাকলে পূর্ব সম্পাদিত সলাতটুকু বাতিল হয়ে যাবে এবং পুনরায় সম্পূর্ণ সলাত আদায় করতে হবে। (শারহে মুসলিম- ১ম খন্ড ২১৩ পৃষ্ঠা)

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18