মসজিদ ও সালাতের স্থানসমূহ

৫/১৭. অধ্যায়ঃ

রসুন, পিঁয়াজ, মুলা অথবা এ জাতীয় (দুর্গন্ধযুক্ত) দ্রব্য আহার করে (মাসজিদে প্রবেশ) নিষিদ্ধ

সহিহ মুসলিম

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنِ ابْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ عَلَى زَرَّاعَةِ بَصَلٍ هُوَ وَأَصْحَابُهُ فَنَزَلَ نَاسٌ مِنْهُمْ فَأَكَلُوا مِنْهُ وَلَمْ يَأْكُلْ آخَرُونَ فَرُحْنَا إِلَيْهِ فَدَعَا الَّذِينَ لَمْ يَأْكُلُوا الْبَصَلَ وَأَخَّرَ الآخَرِينَ حَتَّى ذَهَبَ رِيحُهَا ‏.

বর্ণনাকারী আবু সা’ঈদ আল খুদরী (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) একটি পেঁয়াজের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলেন। সাথে তাঁর সাহাবীগণও ছিলেন। কিছু সংখ্যক সাহাবী ঐ ক্ষেতের পেঁয়াজ খেলেন এবং অবশিষ্ট সাহাবীগণ খেলেন না। এরপর আমরা সবাই রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গেলাম। কিন্তু যারা পেঁয়াজ খাননি তিনি তাঁদেরকে প্রথমে কাছে ডেকে নিলেন। আর অন্যদেরকে, যারা পেঁয়াজ খেয়েছিল, পেঁয়াজের গন্ধ দূর না হওয়া পর্যন্ত কাছে ডাকলেন না।

ইসলামী ফাউন্ডেশনঃ ১১৩৭, ইসলামীক সেন্টারঃ ১১৪৬

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18