কুরবানী

৩৬/১. অধ্যায়ঃ

কুরবানী করার সময় প্রসঙ্গে

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৫৮

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ قَيْسٍ، ح وَحَدَّثَنَاهُ يَحْيَى، بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، حَدَّثَنِي جُنْدَبُ بْنُ سُفْيَانَ، قَالَ شَهِدْتُ الأَضْحَى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَعْدُ أَنْ صَلَّى وَفَرَغَ مِنْ صَلاَتِهِ سَلَّمَ فَإِذَا هُوَ يَرَى لَحْمَ أَضَاحِيَّ قَدْ ذُبِحَتْ قَبْلَ أَنْ يَفْرُغَ مِنْ صَلاَتِهِ فَقَالَ ‏ "‏ مَنْ كَانَ ذَبَحَ أُضْحِيَّتَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ - أَوْ نُصَلِّيَ - فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী জুন্‌দাব ইবনু সুফ্‌ইয়ান (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ঈদুল আযহায় উপস্থিত ছিলাম। তিনি অন্য কোন কাজ না করে সালাত আদায় করলেন। সালাত শেষে সালাম ফিরলেন। অতঃপর তিনি কুরবানীর গোশত দেখতে পেলেন, যা তাঁর সালাত আদায়ের আগেই জবাই করা হয়েছিল।তারপর তিনি বললেন, যে লোক সালাত আদায়ের আগে তার কুরবানীর পশু জবাই করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি পশু জবাই করে। আর যে ব্যক্তি জবাই করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে (বিসমিল্লাহ) জবাই করে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৪, ইসলামীক সেন্টারঃ ৪৯০৮[১] অর্থাৎ ঈদের দিন মাঠে দু’রাক’আত নামায আদায়ের পূর্বে কেউ যদি কুরবানীর পশু যাবাহ করে ফেলে তাহলে সেটি কুরবানী হবে না বরং তা সাধারণ পশু যাবাহের মত হবে।

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৫৯

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، سَلاَّمُ بْنُ سُلَيْمٍ عَنِ الأَسْوَدِ، بْنِ قَيْسٍ عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ، قَالَ شَهِدْتُ الأَضْحَى مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا قَضَى صَلاَتَهُ بِالنَّاسِ نَظَرَ إِلَى غَنَمٍ قَدْ ذُبِحَتْ فَقَالَ ‏ "‏ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ شَاةً مَكَانَهَا وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللَّهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী জুন্দাব ইবনু সুফ্‌ইয়ান (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ঈদুল আজহায় উপস্থিত ছিলাম। তিনি মানুষের সাথে সালাত শেষ করে একটি বকরী দেখতে পেলেন, যা সালাতের আগেই জবাই করা হয়েছে। তখন তিনি (ﷺ) বললেন, সালাতের আগে যে লোক জবাই করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি বকরী জবাই করে। আর যে জবাই করেনি সে যেন এখন আল্লাহর নাম নিয়ে জবাই করে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৫, ইসলামীক সেন্টারঃ ৪৯০৯

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬০

وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ، أَبِي عُمَرَ عَنِ ابْنِ عُيَيْنَةَ، كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، بِهَذَا الإِسْنَادِ وَقَالاَ عَلَى اسْمِ اللَّهِ ‏.‏ كَحَدِيثِ أَبِي الأَحْوَصِ ‏.‏

বর্ণনাকারী আস্ওয়াদ ইবনু কায়স (রহঃ)

উক্ত সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং তারা আবু আহওয়াস (রহঃ)-এর হাদীসের হুবহু বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৬, ইসলামীক সেন্টারঃ ৪৯১০

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬১

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ، سَمِعَ جُنْدَبًا الْبَجَلِيَّ، قَالَ شَهِدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ أَضْحًى ثُمَّ خَطَبَ فَقَالَ ‏ "‏ مَنْ كَانَ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী জুন্দাব বাজালী (রাঃ)

আমি সে সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উপস্থিত ছিলাম, যখন তিনি ঈদুল আজহার সালাত আদায় করছিলেন। অতঃপর তিনি খুতবা দিতে গিয়ে বলেন, যে লোক সালাত সম্পন্ন হওয়ার আগে যবাই করেছে সে যেন এর জায়গায় আরেকটি (পশু) যবাই করে। আর যে যবাই করেনি, সে যেন এখন আল্লাহর নামে যবাই করে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৭, ইসলামীক সেন্টারঃ ৪৯১১

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏.‏

বর্ণনাকারী শু’বাহ (রহঃ)

উল্লেখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৮, ইসলামীক সেন্টারঃ ৪৯১২

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬৩

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ ضَحَّى خَالِي أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ تِلْكَ شَاةُ لَحْمٍ ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ ‏"‏ ضَحِّ بِهَا وَلاَ تَصْلُحُ لِغَيْرِكَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ مَنْ ضَحَّى قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ وَأَصَابَ سُنَّةَ الْمُسْلِمِينَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বারা (রাঃ)

আমার মামা আবু বরদা (রাঃ) সালাতের আগে কুরবানী করলে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ওটা গোশতের বকরী। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার কাছে ছয় মাসের একটি বকরির বাচ্চা রয়েছে। তিনি বললেন, সেটি যবেহ্ করো। তুমি ব্যতীত অন্য কারো জন্য তা ঠিক হবে না।অতঃপর তিনি বললেন, যে লোক সালাতের আগে যবেহ্ করল, সে শুধু নিজের জন্যই যবেহ্ করল (অর্থাৎ আল্লাহর জন্য হলো না)। আর যে লোক সালাতের পর যবেহ্ করল, তার কুরবানী পূর্ণ হয়ে গেল এবং সে মুসলিমদের শরীয়ত অনুযায়ী কাজ করল।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯০৯, ইসলামীক সেন্টারঃ ৪৯১৩

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ خَالَهُ أَبَا بُرْدَةَ بْنَ نِيَارٍ، ذَبَحَ قَبْلَ أَنْ يَذْبَحَ النَّبِيُّ، صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا يَوْمٌ اللَّحْمُ فِيهِ مَكْرُوهٌ وَإِنِّي عَجَّلْتُ نَسِيكَتِي لأُطْعِمَ أَهْلِي وَجِيرَانِي وَأَهْلَ دَارِي ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَعِدْ نُسُكًا ‏"‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي عَنَاقَ لَبَنٍ هِيَ خَيْرٌ مِنْ شَاتَىْ لَحْمٍ ‏.‏ فَقَالَ ‏"‏ هِيَ خَيْرُ نَسِيكَتَيْكَ وَلاَ تَجْزِي جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বারা ইবনু আযিব (রাঃ)

তাঁর মামা আবু বুরদা ইবনু নিয়ার (রাঃ) নবী (ﷺ)-এর যাবাহর আগে যাবাহ করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আজকের দিনে গোশত খোঁজা ভালো নয়। তাই আমি আমার পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী ও স্বীয় গৃহের লোকদের খাওয়ানোর উদ্দেশ্যে দ্রুত কুরবানী করেছি।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি আবার কুরবানী করো। তিনি বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার কাছে একটি দুধেল ছাগল আছে, যেটি গোশতের মাপে দু’টি ছাগলের চেয়েও ভালো। তিনি বললেন, দু’টির কুরবানীর মধ্যে এটিই তোমার উত্তম কুরবানী হবে। আর তোমার পরে আর কারো জন্য ছয় মাসের ছাগল যথেষ্ট হবে না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯১০, ইসলামীক সেন্টারঃ ৪৯১৪

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ، بْنِ عَازِبٍ قَالَ خَطَبَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ النَّحْرِ فَقَالَ ‏ "‏ لاَ يَذْبَحَنَّ أَحَدٌ حَتَّى يُصَلِّيَ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ خَالِي يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا يَوْمٌ اللَّحْمُ فِيهِ مَكْرُوهٌ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ هُشَيْمٍ ‏.‏

বর্ণনাকারী বারা ইবনু ‘আযিব (রাঃ)

(একদা) কুরবানির দিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের লক্ষ্য করে খুতবা দিলেন এবং বললেনঃ সালাত আদায়ের আগে কেউ যেন যবেহ না করে।বারা (রাঃ) বলেন, অতঃপর আমার মামা বললেনঃ হে আল্লাহর রাসূল (ﷺ)! আজকের দিনে তো গোশত খোঁজা ভাল নয়। অতঃপর বর্ণনাকারী হুশাইম (রহঃ) বর্ণিত হাদিসের উপরোল্লিখিত বাক্য বর্ণনা করেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯১১, ইসলামীক সেন্টারঃ ৪৯১৫

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬৬

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ فِرَاسٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ صَلَّى صَلاَتَنَا وَوَجَّهَ قِبْلَتَنَا وَنَسَكَ نُسُكَنَا فَلاَ يَذْبَحْ حَتَّى يُصَلِّيَ ‏"‏ ‏.‏ فَقَالَ خَالِي يَا رَسُولَ اللَّهِ قَدْ نَسَكْتُ عَنِ ابْنٍ لِي ‏.‏ فَقَالَ ‏"‏ ذَاكَ شَىْءٌ عَجَّلْتَهُ لأَهْلِكَ ‏"‏ ‏.‏ فَقَالَ إِنَّ عِنْدِي شَاةً خَيْرٌ مِنْ شَاتَيْنِ قَالَ ‏"‏ ضَحِّ بِهَا فَإِنَّهَا خَيْرُ نَسِيكَةٍ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বারা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে লোক আমাদের মত সালাত আদায় করে, আমাদের কিবলামুখী হয় এবং আমাদের মত কুরবানী করে, সে যেন সালাতের পূর্বে যাবাহ না করে।পরে আমার মামা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি তো আমার ছেলের পক্ষ থেকে কুরবানী করে ফেলেছি। তিনি বললেন, সেটা তো এমন জিনিস, যা তুমি তোমার পরিবারের জন্য জলদি করে (যাবাহ করে) ফেলেছ।তিনি বললেন, আমার কাছে (এমন) একটি ছাগল আছে, যা দুটি ছাগলের চেয়ে উত্তম। তিনি বললেন, তুমি সেটা কুরবানী কর। কারণ সেটাই তোমার উত্তম কুরবানী হবে।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯১২, ইসলামীক সেন্টারঃ ৪৯১৬

সহিহ মুসলিম

হাদিস নং ৪৯৬৭

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ الإِيَامِيِّ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا نُصَلِّي ثُمَّ نَرْجِعُ فَنَنْحَرُ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا وَمَنْ ذَبَحَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَىْءٍ ‏"‏ ‏.‏ وَكَانَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ قَدْ ذَبَحَ فَقَالَ عِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ فَقَالَ ‏"‏ اذْبَحْهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ ‏"‏ ‏.‏

বর্ণনাকারী বারা ইবনু ‘আযিব (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো সালাত আদায় করা। তারপর আমরা ফিরে গিয়ে কোরবানি করব। যে লোক এরূপ করলো সে আমাদের সুন্নত পালন করলো। আর যে লোক (সালাতের আগে) যবাই করলো, সেটা কেবল গোশত (খাওয়ার জন্য) হলো, যা সে নিজের পরিবারের জন্য অগ্রিম ব্যবস্থা করলো। সেটা কোরবানির কিছুই হলো না।আবু বুরদা ইবনু নিয়ার (রাঃ) পূর্বেই কোরবানির নিয়তে যবাই করে ফেলেছিলেন। তাই তিনি বললেন, আমার কাছে একটি ছয় মাসের বকরির বাচ্চা আছে যা এক বছরের বাচ্চার চেয়েও হৃষ্টপুষ্ট। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি সেটিই কোরবানি করো। তোমার পরে আর কারো জন্য এটা যথেষ্ট হবে না।

ইসলামী ফাউন্ডেশনঃ ৪৯১৩, ইসলামীক সেন্টারঃ ৪৯১৭

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18