মানত
২৭/১. অধ্যায়ঃ
মানৎ পূর্ণ করার নির্দেশ
সহিহ মুসলিম
হাদিস নং ৪১২৭
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَمُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، قَالاَ أَخْبَرَنَا اللَّيْثُ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ، عَبَّاسٍ أَنَّهُ قَالَ اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ تُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَاقْضِهِ عَنْهَا" .
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
সাদ ইবন উবাদা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সে মানতের কথা জিজ্ঞেস করেন, যা তাঁর মায়ের যিম্মায় ছিল, কিন্তু তিনি তা পূর্ণ করার আগেই মারা যান। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, “তুমি তাঁর পক্ষ থেকে তা আদায় কর।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৮৯, ইসলামীক সেন্টারঃ ৪০৮৮
সহিহ মুসলিম
হাদিস নং ৪১২৮
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ بَكْرِ بْنِ وَائِلٍ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، . بِإِسْنَادِ اللَّيْثِ وَمَعْنَى حَدِيثِهِ .
বর্ণনাকারী ‘আব্দ ইবনু হুমায়দ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ (রহঃ)
ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া, আবূ বকর ইবনু আবূ শাইবা, ‘আমর আন নাকিদ, ইসহাক ইবনু ইবরাহিম, হারমালা ইবনু ইয়াহিয়া, আবদ ইবনু হুমায়দ ও উসমান ইবনু আবূ শাইবা (রহঃ) সবাই যুহরী (রহঃ)-এর সূত্রে লায়স (রহঃ)-এর বর্ণিত সানাদের সমার্থক হাদীস বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯০, ইসলামীক সেন্টারঃ ৪০৮৯
২৭/২. অধ্যায়ঃ
মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না
সহিহ মুসলিম
হাদিস নং ৪১২৯
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ وَيَقُولُ " إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ " .
বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সময় আমাদেরকে মানত করতে বারণ করতেন এবং বলতেন যে, তা (তাকদীরের) কিছুই ফিরিয়ে দেয় না। তবে এর মাধ্যমে কৃপণের হাত থেকে কিছু বের করা হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯১, ইসলামীক সেন্টারঃ ৪০৯০[২২] ইমাম নবাবী (রহঃ) বলেনঃ এতে মুসলিমদের ইজমা রয়েছে যে, মানৎ করা চলে এবং তা আদায় করা ওয়াজিব। তবে পাপের কাজে মানৎ করা এবং তা পূরণ করা কোনটি করা যাবে না। সাহাবী সা’দ (রাযিঃ)- এর মায়ের মানৎ- এ ব্যাপারে সাধারণ হুকুমভুক্ত। (মুখতাসার শারহে মুসলিম-আল্লামা ওয়াহীদুজ্জামান, ৪র্থ খন্ড, ৪৬৫ পৃঃ)
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " النَّذْرُ لاَ يُقَدِّمُ شَيْئًا وَلاَ يُؤَخِّرُهُ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) বলেন, মানত কোন কিছুকে না এগিয়ে আনতে পারে, আর না পিছিয়ে দিতে পারে। তবে এর মাধ্যমে কৃপণ থেকে কিছু (মাল) বের করা হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯২, ইসলামীক সেন্টারঃ ৪০৯১
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ النَّذْرِ وَقَالَ " إِنَّهُ لاَ يَأْتِي بِخَيْرٍ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)
নবী (ﷺ) মানত নিষেধ করেছেন। আর বলেছেন, তা কোন রকম কল্যাণ বয়ে আনে না। তবে এর মাধ্যমে কৃপণ লোকের থেকে কিছু বের করা হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৩, ইসলামীক সেন্টারঃ ৪০৯২
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩২
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا مُفَضَّلٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ، بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، كِلاَهُمَا عَنْ مَنْصُورٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ حَدِيثِ جَرِيرٍ .
বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু রাফি’, মুহাম্মাদ ইবনু মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ)
উক্ত সানাদে জারীরের হাদিসের অনুরূপ বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৪, ইসলামীক সেন্টারঃ ৪০৯৩
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩৩
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَنْذُرُوا فَإِنَّ النَّذْرَ لاَ يُغْنِي مِنَ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মানত করো না। কারণ, মানত তাকদীর থেকে কোন উপকার করে না। তার মাধ্যমে কেবল কৃপণের সম্পদই বের করা হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৫, ইসলামীক সেন্টারঃ ৪০৯৪
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩৪
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ الْعَلاَءَ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ النَّذْرِ وَقَالَ " إِنَّهُ لاَ يَرُدُّ مِنَ الْقَدَرِ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) মানত করতে বারণ করেছেন এবং বলেছেন, তা তাকদীরকে ফিরাতে পারে না। এর মাধ্যমে শুধুমাত্র কৃপণের থেকে কিছু বের করা হয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৬, ইসলামীক সেন্টারঃ ৪০৯৫
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩৫
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَمْرٍو، - وَهْوَ ابْنُ أَبِي عَمْرٍو - عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ النَّذْرَ لاَ يُقَرِّبُ مِنِ ابْنِ آدَمَ شَيْئًا لَمْ يَكُنِ اللَّهُ قَدَّرَهُ لَهُ وَلَكِنِ النَّذْرُ يُوَافِقُ الْقَدَرَ فَيُخْرَجُ بِذَلِكَ مِنَ الْبَخِيلِ مَا لَمْ يَكُنِ الْبَخِيلُ يُرِيدُ أَنْ يُخْرِجَ " .
বর্ণনাকারী আবূ হুরাইরাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেনঃ মানত এমন কোন জিনিসকে মানুষের নিকটে এনে দেয় না, যা আল্লাহ তার তাকদীরে রাখেননি। কিন্তু মানত যদি তাকদীরের অনুকূলে হয়ে যায় তখন এর দ্বারা কৃপণের সে মাল বের করা হয়, যা বের করতে সে ইচ্ছুক ছিল না।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৭, ইসলামীক সেন্টারঃ ৪০৯৬
সহিহ মুসলিম
হাদিস নং ৪১৩৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ - وَعَبْدُ الْعَزِيزِ - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - كِلاَهُمَا عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ .
বর্ণনাকারী ‘আম্র ইবনু আবূ ‘আমর (রহঃ)
আমর ইবন আবু আমর (রহঃ)-এর সূত্রে উক্ত সানাদে অনুরূপ বর্ণনা করেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৯৮, ইসলামীক সেন্টারঃ ৪০৯৭