ই’তিকাফ

১৫/১. অধ্যায়ঃ

রমাযানের শেষ দশকে ই‘তিকাফ

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ‏.

বর্ণনাকারী ইবনু উমার (রাঃ)

নবী (ﷺ) রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৪৭, ইসলামীক সেন্টারঃ ২৬৪৬

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭১

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، - رضى الله عنهما - أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ ‏.‏ قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللَّهِ - رضى الله عنه - الْمَكَانَ الَّذِي كَانَ يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَسْجِدِ ‏.

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। নাফি (রহঃ) বলেন, মসজিদের যে স্থানে রসূলুল্লাহ (ﷺ) ইতিকাফ করতেন, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) তা আমাকে দেখিয়েছেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৪৮, ইসলামীক সেন্টারঃ ২৬৪৭

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭২

وَحَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ السَّكُونِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৪৯, ইসলামীক সেন্টারঃ ২৬৪৮

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৩

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، أَخْبَرَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، جَمِيعًا عَنْ هِشَامٍ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لَهُمَا - قَالاَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) রমজানের শেষ দশ দিন ইতিকাফ করতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫০, ইসলামীক সেন্টারঃ ২৬৪৯

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৪

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

নবী (ﷺ) ইন্তিকালের পূর্ব পর্যন্ত রমজানের শেষ দশকেই ইতিকাফ করতেন। তাঁর ইন্তিকালের পর তাঁর সহধর্মিণীগণও ইতিকাফ করতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫১, ইসলামীক সেন্টারঃ ২৬৫০[১২] রসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খেয়াল করলেন, এতে স্ত্রীদের অহংকার এসে গিয়েছিল এবং তাদের মধ্যে ই‘তিকাফ করার মর্যাদা লোপ পায়, তারা বরং অন্যের দেখাদেখি ই‘তিকাফ করতে তাঁবু খাটায়। ফলে রসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমাযানে ই‘তিকাফ স্থগিত করে তার পরিবর্তে শাওওয়াল মাসে ই‘তিকাফ পূর্ণ করেন।

১৫/২. অধ্যায়ঃ

ই‘তিকাফে ইচ্ছুক ব্যক্তি কখন ই‘তিকাফের স্থানে প্রবেশ করবে

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৫

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ ثُمَّ دَخَلَ مُعْتَكَفَهُ وَإِنَّهُ أَمَرَ بِخِبَائِهِ فَضُرِبَ أَرَادَ الاِعْتِكَافَ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَأَمَرَتْ زَيْنَبُ بِخِبَائِهَا فَضُرِبَ وَأَمَرَ غَيْرُهَا مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِخِبَائِهِ فَضُرِبَ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْفَجْرَ نَظَرَ فَإِذَا الأَخْبِيَةُ فَقَالَ ‏ "‏ آلْبِرَّ تُرِدْنَ ‏"‏ ‏.‏ فَأَمَرَ بِخِبَائِهِ فَقُوِّضَ وَتَرَكَ الاِعْتِكَافَ فِي شَهْرِ رَمَضَانَ حَتَّى اعْتَكَفَ فِي الْعَشْرِ الأَوَّلِ مِنْ شَوَّالٍ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) ইতিকাফ করার ইচ্ছা করলে ফজরের সালাত আদায়ের পর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। একবার তিনি (মসজিদের অভ্যন্তরে) তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং তদানুযায়ী তা খাটানো হল। তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করার সংকল্প করলেন। উম্মুল মু’মিনীন যায়নাব (রাঃ)-ও তাঁর তাঁবু খাটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং তা খাটানো হল। অতঃপর নবী (ﷺ) এর অপরাপর স্ত্রীগণও নিজ নিজ তাঁবুগুলো খাটানোর নির্দেশ দিলেন এবং তা খাটানো হল।ফজরের সালাত শেষে রসূলুল্লাহ (ﷺ) তাকিয়ে তাঁবুগুলো খুলে ফেলার নির্দেশ দিলেন এবং তা তুলে ফেলা হল। তিনি রমজানের ইতিকাফ ভঙ্গ করলেন এবং শাওয়াল মাসের প্রথম দশকে কাজা করলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫২, ইসলামীক সেন্টারঃ ২৬৫১

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৬

وَحَدَّثَنَاهُ ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنِي عَمْرُو بْنُ سَوَّادٍ، أَخْبَرَنَا ابْنُ، وَهْبٍ أَخْبَرَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، ح وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، كُلُّ هَؤُلاَءِ عَنْ يَحْيَى بْنِ، سَعِيدٍ عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمَعْنَى حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ وَعَمْرِو بْنِ الْحَارِثِ وَابْنِ إِسْحَاقَ ذِكْرُ عَائِشَةَ وَحَفْصَةَ وَزَيْنَبَ - رضى الله عنهن - أَنَّهُنَّ ضَرَبْنَ الأَخْبِيَةَ لِلاِعْتِكَافِ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ (রাঃ) এর সূত্র

নবী (ﷺ) থেকে আবূ মু‘আবিয়াহ্ (রহঃ) বর্ণিত হাদীসের মর্মার্থানুযায়ী ইবনু উয়াইনাহ, আমর ইবনুল হারিস ও ইবনু ইসহাকের বর্ণনায় আয়িশা (রাঃ), হাফসা (রাঃ) ও যায়নাব (রাঃ) সম্পর্কে উল্লেখ আছে যে, তাঁরা ইতিকাফের উদ্দেশে তাঁবু খাটিয়েছিলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫৩, ইসলামীক সেন্টারঃ ২৬৫২

১৫/৩. অধ্যায়ঃ

রমাযানের শেষ দশকে (‘ইবাদাতের জন্য) সচেষ্ট হওয়া

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৭

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَابْنُ أَبِي عُمَرَ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنْ أَبِي يَعْفُورٍ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

রমজানের শেষ দশক শুরু হবার সাথে সাথে রসূলুল্লাহ (ﷺ) সারা রাত জেগে থাকতেন ও নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজেও ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫৪, ইসলামীক সেন্টারঃ ২৬৫৩

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৮

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ كِلاَهُمَا عَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ زِيَادٍ، - قَالَ قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ، يَقُولُ سَمِعْتُ الأَسْوَدَ بْنَ يَزِيدَ، يَقُولُ قَالَتْ عَائِشَةُ رضى الله عنها كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهِ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

রসূলুল্লাহ (ﷺ) অন্যান্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে অধিক পরিমাণে এমনভাবে সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫৫, ইসলামীক সেন্টারঃ ২৬৫৪

১৫/৪. অধ্যায়ঃ

যিলহাজ্জ মাসের (প্রথম) দশকের সওম

সহিহ মুসলিম

হাদিস নং ২৬৭৯

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، الآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَائِمًا فِي الْعَشْرِ قَطُّ ‏.

বর্ণনাকারী ‘আয়িশাহ্‌ (রাঃ)

আমি রসূলুল্লাহ (ﷺ)-কে (জিলহজের) দশ দিনে কখনও সাওম পালন করতে দেখিনি।

ইসলামী ফাউন্ডেশনঃ ২৬৫৬, ইসলামীক সেন্টারঃ ২৬৫৫

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18