সালাত

৪/১৯. অধ্যায়ঃ

সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: يَا بُنَيَّ إِيَّاكَ وَالِالْتِفَاتَ فِي الصَّلَاةِ فَإِنَّ الِالْتِفَاتَ فِي الصَّلَاةِ هَلَكَةٌ. فَإِنْ كَانَ لَابُدَّ فَفِي التَّطَوُّع لَا فِي الْفَرْضِيَّة . رَوَاهُ التِّرْمِذِيُّ

বর্ণনাকারী আনাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, হে আমার বৎস! সালাতে এদিক-সেদিক তাকানো থেকে সাবধান থাকো। কারণ সালাতে (ঘাড় ফিরিয়ে) এদিক-সেদিক লক্ষ্য করা ধ্বংসাত্নক কান্ড। যদি নিরুপায় হয়ে পড় তবে নাফ্‌ল সালাতের ক্ষেত্রে (অনুমতি থাকবে) ফরজ সালাতের ক্ষেত্রে নয়। (তিরমিযী) [১]

[১] দুর্বল : আত্ তিরমিযী ৫৮৯, য‘ঈফুল জামি‘ ৬৩৮৯, য‘ঈফ আত্ তারগীব ২৯০। কারণ সা‘ঈদ ইবনুল মুসাইয়্যিব আনাস (রাঃ) হতে বর্ণনা করেননি। অতএব সানাদে বিচ্ছিন্নতা রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18