সালাত

৪/১৯. অধ্যায়ঃ

সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَا يَزَالُ اللّهُ عَزَّ وَجَلَّ مُقْبِلًا عَلَى الْعَبْدِ وَهُوَ فِي صَلَاتِه مَا لَمْ يَلْتَفِتْ فَإِذَا الْتَفَتَ انْصَرَفَ عَنْهُ». رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ

বর্ণনাকারী আবূ যার (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন কোন বান্দা সালাতের মধ্যে থাকে, আল্লাহ তা’আলা তার সঙ্গে থাকেন, যতক্ষণ না সে এদিক সেদিক দৃষ্টি ফেরায়। আর সে এদিক সেদিক নযর করলে তিনি তার থেকে মুখ ফিরিয়ে নেন। (আহমাদ, আবূ দাঊদ, নাসায়ী, দারিমী) [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৯০৯, নাসায়ী ১১৯৫, আহমাদ ২৯৫০৪, সহীহ আত্ তারগীব ৫৫৪। কারণ এর সানাদে আবুল আহওয়াস নামে একজন দুর্বল রাবী রয়েছে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18