সালাত

৪/১৯. অধ্যায়ঃ

সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «التَّثَاؤُبُ فِي الصَّلَاةِ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيَكْظِمْ مَا اسْتَطَاعَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَفِي أُخْرى لَه وَلِابْنِ مَاجَهْ: فَلْيَضَعْ يَدَه على فِيهِ

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ সালাতে ‘হাই’ তোলা শায়ত্বনের কর্ম। অতএব সালাতে তোমাদের কেউ হাই তুললে তা যথাসম্ভব বারণ করার চেষ্টা করবে। (তিরমিযী; তাঁর অন্য বর্ণনা ও ইবনু মাজাহ-এর বর্ণনায় এ শব্দগুলো আছেঃ অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতে ‘হাই’ আসলে সে যেন নিজের হাত মুখের উপর রাখে।) [১]

[১] সহীহ : আত্ তিরমিযী ৩৭০, ইবনু মাজাহ্ ৯৬৮, সহীহুল জামি‘ ৩০১২, ৪২৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18