সালাত

৪/১৯. অধ্যায়ঃ

সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ مَنْ نَابَه شَيْءٌ فِي صَلَاتِه فَلْيُسَبِّحْ فَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِوَفِي رِوَايَةٍ: قَالَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ وَالتَّصْفِيْقُ لِلنِّسَاءِ. (مُتَّفَقٌ عَلَيْهِ)

বর্ণনাকারী সাহল ইবনু সা‘দ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ সালাতের মধ্যে যে ব্যক্তির কাছে কোন কিছু আপতিত হয় সে ব্যক্তি যেন ‘সুব্‌হা-নাল্ল-হ' পড়ে নেয়। আর হাত তালি একমাত্র মহিলাদের জন্য নির্দিষ্ট।আরো এক বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেন, তাসবীহ পড়া পুরুষদের বেলায়, আর হাত তালি দেয়া নারীদের বেলায় প্রযোজ্য। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৬৮৩, ১২০৩, মুসলিম ৪২১, ৪২২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18