সালাত

৪/১৯. অধ্যায়ঃ

সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أبىْ قَتَادَةَ قَالَتْ: رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَؤُمُّ النَّاسَ وَأُمَامَةُ بِنْتُ أَبِي الْعَاصِ عَلى عَاتِقِه فَإِذَا رَكَعَ وَضَعَهَا وَإِذَا رَفَعَ مِنَ السُّجُودِ أَعَادَهَا . (مُتَّفق عَلَيْهِ)

বর্ণনাকারী আবূ ক্বাতাদাহ্ (রাঃ)

আমি নবী (ﷺ)-কে লোকজন নিয়ে সালাত পড়াতে দেখেছি। এমতাবস্থায় নাতনি উমামাহ্‌ বিনতু আবুল ‘আস তখন তাঁর কাঁধে থাকত। তিনি (ﷺ) যখন রুকূ‘তে যেতেন উমামাকে নিচে নামিয়ে রাখতেন। আবার যখন তিনি (ﷺ) সাজদাহ্‌ হতে মাথা উঠাতেন, তাকে আবার কাঁধে উঠিয়ে দিতেন। (বুখারী, মুসলিম) [১]

[১] সহীহ : বুখারী ৫৯৯৬, মুসলিম ৫৪৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18