সালাত
৪/১৯. অধ্যায়ঃ
সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়েজ ও যে সব কাজ করা জায়েজ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ مُعَيْقِيبٍ عَنِ النَّبِيِّ ﷺ فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ؟ قَالَ: إِنْ كُنْتَ فَاعِلًا فَوَاحِدَةً. (مُتَّفق عَلَيْهِ)
বর্ণনাকারী মু‘আয়ক্বীব (রাঃ)
নবী (ﷺ)–কে এক লোক সম্পর্কে প্রশ্ন করা হলো যে ব্যক্তি সালাতে সাজদার স্থানের মাটি সমান করে। তিনি বললেন, যদি তা করতেই চাও তবে শুধু একবার তা করবে। (বুখারী, মুসলিম) [১]
[১] সহীহ : বুখারী ১২০৭, মুসলিম ৫৪৪৬।