সালাত
৪/১৮. অধ্যায়ঃ
সালাতের পর যিকর-আজকার - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللّهِ أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفُ اللَّيْلِ الْاخِرِ وَدُبُرُ الصَّلَوَات الْمَكْتُوْبَاتِ . رَوَاهُ التِّرْمِذِيُّ
বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)
জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! কোন্ (সময়ের) দু‘আ (আল্লাহর কাছে) বেশী শ্রুতি হয়। তিনি বললেন, শেষ রাতের মধ্যের (দু‘আ) এবং ফরজ সালাতের শেষের দু‘আ। (তিরমিযী) [১]
[১] হাসান লিগায়রিহী : তিরমিযী ৩৪৯৯, সহীহ আত্ তারগীব ১৬৪৮।