সালাত

৪/১৭. অধ্যায়ঃ

তাশাহুদের মধ্যে দোয়া - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ فِي صَلَاتِه بَعْدَ التَّشَهُّدِ أَحْسَنُ الْكَلَامِ كَلَامُ اللهِ وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ﷺ. رَوَاهُ النِّسَآئِىُّ

বর্ণনাকারী জাবির (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সালাতের মধ্যে আত্তাহিয়্যাতু পাঠ করার পর বলতেন, “আহসানুল কালা-মি কালামুল্ল-হি ওয়া আহসানুল হাদয়ি হাদয়ু মুহাম্মাদিন (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) ”- (অর্থাৎ- আল্লাহর ‘কালামই’ সর্বোত্তম কালাম। আর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর হিদায়াতই সর্বোত্তম হিদায়াত।) [১]

[১] সানাদটি সহীহ : নাসায়ী ১৩১১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18