সালাত

৪/১৭. অধ্যায়ঃ

তাশাহুদের মধ্যে দোয়া - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ ﷺ حَضَّهُمْ عَلَـى الصَّلَاةِ وَنَهَاهُمْ أَنْ يَنْصَرِفُوا قَبْلَ انْصِرَافِه مِنَ الصَّلَاةِ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী আনাস (রাঃ)

নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সালাতের প্রতি তাদের উদ্দীপনা যোগাতেন। আর সালাত শেষে রাসূল (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) এর বাইরে গমনের আগে তাদেরকে বের হতে নিষেধ করেছেন। [১]

[১] সহীহ : আবূ দাঊদ ৬২৪। যদিও আবূ দাঊদ-এর সানাদে মাজহূল বা অপরিচিত রাবী রয়েছে কিন্তু আহমাদ হাদীসটি অন্য সানাদে আরো পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছেন। আর তার সানাদটি মুসলিমের শর্তানুপাতে সহীহ। আবূ আওয়ানাত তার সহীহ কিতাবে হাদীসটি পূর্ণভাবে বর্ণনা করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18