সালাত

৪/১৫. অধ্যায়ঃ

তাশাহুদ - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ نَهى رَسُولُ اللهِ ﷺ أَنْ يَجْلِسَ الرَّجُلُ فِي الصَّلَاةِ وَهُوَ مُعْتَمِدٌ عَلى يَدِه . رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَفِىْ رِوَايَةِ لَه نَهى أَنْ يَعْتَمِدَ الرَّجُلُ عَلى يَدَيْهِ إِذَا نَهَضَ فِي الصَّلَاةِ

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক যেন সালাতে হাতের উপর ঠেস দিয়ে না বসে। [১] আবূ দাঊদের এক বর্ণনায় এ শব্দগুলোও আছে যে, নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) নিষেধ করেছেনঃ সালাতে উঠার সময় কোন ব্যক্তি যেন তার দুইহাতের উপর ভর দিয়ে না উঠে। [২]

[১] সহীহ : আবূ দাঊদ ৯৯২, আহমাদ ৬৩৪৭। [২] মুনকার : মাসদুরুস্ সা-বিক্ব (প্রাগুক্ত)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18