সালাত

৪/১৪. অধ্যায়ঃ

সিজদা ও তার মর্যাদা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَهِ ﷺ يَا عَلِـيُّ اِنِّىْ أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِيْ وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهٗ لِنَفْسِي لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ. رَوَاهُ التِّرْمِذِيُّ

বর্ণনাকারী আলী (রাঃ)

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ হে আলী! আমি আমার জন্য যা ভালবাসি তোমার জন্যও তা ভালবাসি এবং আমার জন্য যা অপছন্দ করি তোমার জন্যও তা অপছন্দ করি। তুমি দু সিজদার মাঝখানে (কুকুরের মতো) হাত খাড়া করে দিয়ে দুই পায়ের উপর বসো না। [১]

[১] য‘ঈফ : তিরমিযী ২৮২, য‘ঈফ আল জামি‘ ৬৪০০, ইবনু মাজাহ্ ৮৯৬। ইমাম তিরমিযী বলেনঃ হাদীসটি আমরা ‘আলী (রাঃ) হতে আল্ হারিস-এর সূত্রে আবূ ইসহাক-এর বর্ণনা থেকেই পেয়েছি। সানাদের রাবী হারিস আল্ আ‘ওয়ারকে কতিপয় মুহাদ্দিস য‘ঈফ বলেছেন। আলবানী (রহঃ) বলেনঃ বরং যে খুবই দুর্বল যাকে ইমাম শা‘বী মিথ্যুক হিসেবে অভিহিত করেছেন। তার থেকে বর্ণনাকারী আবূ ইসহাক আস্ সাবিয়ী ও অনুরূপ দুর্বল। হাদীসটি ইবনু মাজাহ্ আনাস (রাঃ) হতে আ‘লা এর বর্ণনায় সংকলন করেছেন। আ‘লা সম্পর্কে ‘আলী ইবনুল মাদীনী বলেনঃ সে হাদীস বানাতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে, মিথ্যাচার করতো।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18