সালাত
৪/১৪. অধ্যায়ঃ
সিজদা ও তার মর্যাদা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ مَيْمُوْنَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا سَجَدَ جَافى بَيْنَ يَدَيْهِ حَتّى لَوْ أَنَّ بَهْمَةً أَرَادَتْ أَنْ تَمُرَّ تَحْتَ يَدَيْهِ مَرَّتْ هذَا لَفْظُ أَبِيْ دَاؤُدَ كَمَا صَرَّحَ فِيْ السُّنُّةِ بِإِسْنِادِه وِلِمُسْلِمٍ بِمَعْنَاهُ قَالَتْ كَانَ النَّبِيّ ﷺ إِذَا سَجَدَ لَوْ شَاءَتْ بَهْمَةٌ أَنْ تَمُرَّ بَيْنَ يَدَيْهِ لَمَرَّتْ
বর্ণনাকারী মায়মূনাহ্ (রাঃ)
নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) সাজদায় নিজের দুই হাত জমিন ও পেট হতে পৃথক করে রাখতেন, এমনকি যদি একটি ছাগলের বাচ্চা তাঁর হাতের নিচ দিয়ে চলে যেতে চাইলে যেতে পারত। এগুলো হলো আবূ দাউদের শব্দ। [১] যেমন ইমাম বাগাবী শারহে সুন্নায় সানাদসহ ব্যক্ত করেছেন।সহীহ মুসলিমে প্রায় অনুরূপ বর্ণিত হয়েছে। মায়মূনাহ্ (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন সাজদাহ্ করতেন তখন ছাগলের বাচ্চা তাঁর দুই হাতের মাঝ দিয়ে (পেট ও হাতের ভিতর দিয়ে) চলে যেতে চাইলে যেতে পারত। [২]
[১] সহীহ : আবূ দাঊদ ৮৯৮, (সহীহাহ্ সুনান আবী দাঊদ)। [২] সহীহ : মুসলিম ৪৬৯, নাসায়ী ১১০৯, ইবনু মাজাহ্।