সালাত

৪/১৩. অধ্যায়ঃ

রুকু - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ شَقِيْقٍ قَالَ اِنَّ حُذَيْفَةَ رَأَى رَجُلًا لَا يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ فَلَمَّا قَضى صَلَاتَهُ دُعَاهُ فَقَالَ لَهٗ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ قَالَ وَاَحْسِبْهُ قَالَ وَلَوْ مُتَّ مُتَّ عَلـى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فَطَرَ اللّهُ مُحَمَّدًا ﷺ . رَوَاهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী হুযায়ফাহ্ (রাঃ)

হুযায়ফাহ্‌ (রাঃ) এক ব্যক্তিকে দেখলেন , সে তার রুকূ সাজদাহ্‌ পূর্ণ করছে না । সে সালাত শেষ করলে তিনি তাকে ডেকে বললেন, তুমি সালাত আদায় করনি । শাক্বীক্ব বলেন, আমার মনে হয় হুযায়ফাহ্‌ এ কথাও বলেছেন, যদি তুমি এ অবস্থায় মৃত্যুবরণ কর, তাহলে নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) - কে যে প্রকৃতির উপর আল্লাহ তা’আলা সৃষ্টি করেছেন, তুমি তার বাইরে মৃত্যুবরণ করবে । [১]

[১] সহীহ : বুখারী ৭৯১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18