সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيْهِ عَنْ جَدِّهِ قَالَ مَا مِنَ الْمُفَصَّلِ سَوْرَةٌ صَغِيْرَةٌ وَلَا كَبِيْرَةٌ اِلَّا قَدْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَؤُمُّ بِهَا النَّاسَ فِى الصَّلَاةِ الْمَكْتُوْبَةِ. رَوَاهُ مَالِكٌ

বর্ণনাকারী আবদুল্লাহ ইবনু আমর (রাঃ)

তিনি তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) কে মুফাসসাল সূরার (হুজুরাত থেকে নাস পর্যন্ত) ছোট-বড় সকল সুরাহ দিয়েই ফারয সালাতের ইমামতি করতে শুনেছি। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪১৮, বায়হাক্বী ২/৩৮৮। সবগুলো পাণ্ডুলিপিতেই মুয়াত্ত্বা মালিক-এর উদ্ধৃতি রয়েছে। আর মুল্লা ‘আলী ক্বারীও তাঁর মিরকাতে এটিই নিয়ে এসেছেন যা মূলত ভুল। কেননা ইমাম মালিক এটি আদৌ বর্ণনা করেননি। বরং এটি আবূ দাঊদ তাঁর সুনানে বর্ণনা করেছেন এবং তাঁর সানাদের রাবীগণও বিশ্বস্ত ইবনু ইসহাক ব্যতীত যিনি একজন মুদাল্লিস রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18