সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا قَرَأَ ﴿سَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلى﴾ قَالَ سُبْحَانَ رَبِّيَ الْأَعْلى. رَوَاهُ أَحْمَد وأَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

নবী (সাল্লাল্লাহু, আলাইহি ওয়া সাল্লাম) যখন “সাব্বিহিস্মা রব্বিকাল আ’লা (সুরাহ আ’লা)পড়তেন তখন বলতেন, “সুবহানা রাব্বিয়াল আ’লা” (আমি আমার উচ্চ মর্যাদাবান রব্বুল ‘আলামীনের পবিত্রতা বর্ণনা করছি)।[১]

[১] সহীহ : আবূ দাঊদ ৮৮৬, আহমাদ ২০৬৬। তবে আবূ দাঊদ হাদীসটি ইবনু ‘আব্বাস (রাঃ) হতে মাওকুফ সূত্রে বর্ণিত বলে মা‘লুল বলেছেন। এর সানাদে আবূ ইসহাক আস্ সাবিয়ী যিনি মুখতালাত্ব (স্মৃতিশক্তি গড়পড়) ছিলেন। কিন্তু ইমাম হাকিম এটিকে বুখারী মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী তা সমর্থন করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18