সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عُمَرَ وَالْبَيَاضِيِّ قَالَا : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ الْمُصَلِّي يُنَاجِي رَبَّه فَلْيَنْظُرْ مَا يُنَاجِيهِ وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلى بَعْضٍ بِالْقُرْآنِ. رَوَاهُ أَحْمَد

বর্ণনাকারী ইবনু ‘উমার (রাঃ) এবং ‘আবদুল্লাহ ইবনু আনাস আল-বায়াযী (রাঃ)

তারা বলেন, নবী (ﷺ) বলেছেনঃ সালাত আদায়কারী সালাতরত অবস্থায় তার পরওয়ারদিগারের সাথে একান্তে আলাপ করে। তাই তার উচিত সে কি আলাপ করে তার প্রতি লক্ষ্য রাখা। অতএব একজনের কুরআন তিলাওয়াতের শব্দ অন্যজনের কানে যেন না পৌঁছে। [১]

[১] সহীহ : আহমাদ ৬০৯২, সহীহাহ্ ১০৬৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18