সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَا صَلَّيْتُ وَرَاءَ أَحَدٍ أَشْبَهَ صَلَاةً بِرَسُولِ اللهِ ﷺ مِنْ فُلَانٍ قَالَ سُلَيْمَانُ صَلَّيْتُ خَلْفَه فَكَانَ يُطِيلُ الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الظُّهْرِ وَيُخَفِّفُ الْأُخْرَيَيْنِ وَيُخَفِّفُ الْعَصْرَ وَيَقْرَأُ فِي الْمَغْرِبِ بِقِصَارِ الْمُفَصَّلِ وَيَقْرَأُ فِي الْعِشَاءِ بِوَسَطِ الْمُفَصَّلِ وَيَقْرَأُ فِي الصُّبْحِ بِطِوَالِ الْمُفَصَّلِ. رَوَاهُ النِّسَآئِىُّ وَرَوَى ابْنُ مَاجَةَ اِلى وَيُخَفِّفُ الْعَصْرَ

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

আবূ হুরায়রা‌ (রাঃ) বলেছেন, আমি অমুক লোক ছাড়া আর কোন লোকের পিছনে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতের সাথে সামঞ্জস্যপূর্ণ সালাত আদায় করিনি। সুলায়মান বলেন, আমিও ওই লোকের পিছনে সালাত আদায় করেছি। তিনি যুহরের প্রথম দুই রাক্’আত অনেক লম্বা করে পড়তেন। আর শেষ দুই রাক্’আতকে ছোট করে পড়তেন। ‘আসরের সালাত ছোট করতেন। মাগরিবের সালাতে কিসারে মুফাস্‌সাল সূরা পাঠ করতেন। ‘ইশার সালাতে আওসাতে মুফাস্‌সাল পাঠ করতেন আর ফাজ্‌রের সালাতে তিওয়ালে মুফাস্‌সাল সূরাহ্ পাঠ করতেন। [৮৭২] নাসায়ী ও ইবনু মাজাহ্‌ও এ বর্ণনাটি নকল করেছেন। কিন্তু তার বর্ণনা ‘আসরের সালাত ছোট করতেন পর্যন্ত। [১]

[১] সহীহ : নাসায়ী ৯৮৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18