সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي زُهَيْرٍ النُّمَيْرِيِّ قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ ذَاتَ لَيْلَةٍ فَأَتَيْنَا عَلى رَجُلٍ قَدْ أَلَحَّ فِي الْمَسْأَلَةِ فَقَالَ النَّبِيُّ ﷺ أَوْجَبَ إِنْ خَتَمَ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ بِأَيِّ شَيْءٍ يَخْتِمُ قَالَ بِآمِينَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ

বর্ণনাকারী আবূ যুহায়র আন্ নুমায়রী (রাঃ)

আমরা এক রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। আমরা এমন এক ব্যক্তির নিকট এলাম যিনি (সালাতের মধ্যে) আল্লাহর কাছে আকুতি- মিনতির সাথে দোয়া করছিলেন। নবী (ﷺ) বললেন, লোকটি তার জন্য জান্নাত ঠিক করে নিল, যদি সে এতে মোহর লাগায়। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! কি দিয়ে মোহর লাগাবে ? নবী (ﷺ) বললেন, ‘আমীন’ দিয়ে। [১]

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৯৩৮, য‘ঈফ আত্ তারগীব ২৭১। কারণ এর সানাদে সবীহ ইবনু মুহাররায রয়েছে যার সম্পর্কে ইমাম যাহাবী (রহঃ) তার থেকে হাদীস বর্ণনা করতে গিয়ে মুহাম্মাদ ইবনু ইউসুফ আল শুরইয়াযী একাকী হয়েছে। আলবানী (রহঃ) বলেনঃ এর মাধ্যমে ইমাম যাহাবী তাকে মাজহূল বলতে চেয়েছেন। আর ইবনু হিব্বান (রহঃ)-এর তাকে বিশ্বস্ত বলাটা গ্রহণযোগ্য নয়। ইবনু ‘আবদুল বার (রহঃ)-ও হাদীসটির সানাদকে দুর্বল বলেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18