সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ رَسُولُ اللهِ ﷺ يَقْرَأُ فِي رَكْعَتَيْ الْفَجْرِ ﴿قُولُوْا امَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا﴾ وَالَّتِي فِي الِ عِمْرَانَ ﴿قُلْ يا اَهْلَ الْكِتبِ تَعَالَوْا إِلى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ﴾. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) ফাজ্‌রের দুই রাক্’আত সালাতে যথাক্রমে সূরা বাকারার এ আয়াত “কূলূ আ-মান্না বিল্লা-হি ওয়ামা-উনযিলা ইলায়না-“ এবং সূরা আলে ‘ইমরান-এর এ আয়াত ‘কুল ইয়া –আহলাল’ কিতাবে “তা’আলাও ইলা- কালিমাতিন সাওয়া-য়িন বায়নানা- ওয়া বায়নাকুম” পাঠ করতেন। [১]

[১] সহীহ : মুসলিম ৭২৭, নাসায়ী ৯৪৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18