সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَأُ فِي الْفَجْرِ بِق وَالْقُرْانِ الْمَجِيْدِ وَنَحْوِهَا وَكَانَ صَلَاتُه بَعْدُ تَخْفِيفًا. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)

নবী (ﷺ) ফাজ্‌রের সালাতে সূরাহ্ ‘কাফ ওয়াল কুরআনিল মাজীদ’ ও এরূপ সূরাগুলো তিলাওয়াত করতেন। অন্যান্য সালাত ফাজ্‌রের চেয়ে কম দীর্ঘ হত। [১]

[১] সহীহ : মুসলিম ৪৫৮, আহমাদ ২০৯৭১। ফাজর (ফজর) সালাতের পরবর্তী সালাতগুলো হালকা হত। অর্থাৎ- রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ক্বিরাআত (কিরআত) ফজরের তুলনায় অন্যান্য সালাতে অধিক হালকা ছিল।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18