সালাত

৪/১২. অধ্যায়ঃ

সালাতে কিরাআতের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ يَقْرَأُ فِي الظُّهْرِ بِاللَّيْلِ إِذَا يَغْشى وََفِىْ رَوَايَةِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الاَعْلى وَفِي الْعَصْرِ نَحْوَ ذلِكَ وَفِي الصُّبْحِ أَطْوَلَ مِنْ ذلِك. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাতে সূরাহ্‌ “ওয়াল্লায়লি ইযা-ইয়াগ্‌শা-” এবং অপর বর্ণনা মতে “সাব্বিহিসমা রব্বিকাল আ’লা” পাঠ করতেন। আস্‌রের সালাতও একইভাবে আদায় করতেন। কিন্তু ফাজ্‌রের সালাতে এর চেয়ে লম্বা সূরাহ্‌ তিলওয়াত করতেন। [১]

[১] সহীহ : মুসলিম ৪৫৯, নাসায়ী ৯৮০, আহমাদ ২০৯৬৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18