সালাত
৪/১০. অধ্যায়ঃ
সালাতের নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَلْقَمَةَ قَالَ قَالَ لَنَا ابْنُ مَسْعُوْدٍ اَلَا اُصَلِّىْ بِكُمْ صَلَاةَ رَسُوْلِ اللهِ ﷺ فَصَلّى وَلَمْ يَرْفَعْ يَدَيْهِ اِلَّا مَرَّةً وَّاحِدَةً مَّعَ تَكْبِيْرِ الاِفْتِتَاحِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وأَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ وَقَالَ أَبُوْ دَاوٗدَ لَيْسَ هُوَ بِصَحِيْحٍ عَلى هذَا الْمَعْنى
বর্ণনাকারী ইবনু মাস'ঊদ (রাঃ)
ইবনু মাস’ঊদ (রাঃ) আমাদের বলেছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর মতো সালাত আদায় করাব? এরপর তিনি সালাত আদায় করালেন। অথচ প্রথম তাকবিরে একবার হাত উঠানো ছাড়া আর কোথাও হাত উঠাননি। [১] আবূ দাঊদ বলেন, এ হাদিসটি এই অর্থে সহীহ নয়।
[১] সহীহ : আবূ দাঊদ ৭৪৮, তিরমিযী ২৫৭, নাসায়ী ১০৫৮।