সালাত

৪/১০. অধ্যায়ঃ

সালাতের নিয়ম-কানুন - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ سَعِيدِ بْنِ الْحَارِثِ بْنِ الْمُعَلّى قَالَ صَلّى لَنَا أَبُوْ سَعِيدٍ الْخُدْرِيُّ فَجَهَرَ بِالتَّكْبِيرِ حِينَ رَفَعَ رَأْسَه مِنَ السُّجُودِ وَحِينَ سَجَدَ وَحِينَ رَفَعَ مِنَ الرَّكْعَتَيْنِ وَقَالَ هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) আমাদের সালাত আদায় করালেন। তিনি সিজদা হতে মাথা উঠাতে, সাজদায় যেতে ও দু রাক্’আতের পর মাথা উঠাবার সময় উচ্চৈঃস্বরে তাকবির বলতেন। তারপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এভাবে সালাত আদায় করতে দেখেছি। [১]

[১] সহীহ : বুখারী ৮২৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18