সালাত
৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ الْفَضْلِ بْنِ عَبَّاسٍ قَالَ أَتَانَا رَسُولُ اللهِ ﷺ وَنَحْنُ فِي بَادِيَةٍ لَنَا وَمَعَه عَبَّاسٌ فَصَلّى فِي صَحْرَاءَ لَيْسَ بَيْنَ يَدَيْهِ سُتْرَةٌ وَحِمَارَةٌ لَنَا وَكَلْبَةٌ تَعْبَثَانِ بَيْنَ يَدَيْهِ فَمَا بَالى ذلِكَ. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ وَالنَّسَائِـيُِّ نَحْوَه
বর্ণনাকারী ফাযল ইবনু ‘আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে তাশরীফ আনলেন। আর আমরা তখন বনে অবস্থান করছিলাম। তাঁর সাথে ছিলেন আমার পিতা ‘আব্বাস (রাঃ)। নবী (ﷺ) তখন ময়দানে সালাত আদায় করলেন, সামনে কোন আড়াল ছিল না। সে সময় আমাদের একটা গাধী ও একটি কুকুর তাঁর সামনে খেলাধূলা করছিল। কিন্ত নবী (ﷺ) এদিকে কোন দৃষ্টি দিলেন না। [১]
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৭১৮। কারণ এর সানাদে অপরিচিত রাবী ও বিচ্ছিন্নতা রয়েছে। আর এ ঘটনায় সহীহ হাদীস হলো পূর্ববর্তী ইবনু ‘আব্বাস-এর হাদীসটি।