সালাত
৪/৯. অধ্যায়ঃ
সালাতে সুতরা (সুতরা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِذَا صَلّى أَحَدُكُمْ إِلى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا لَا يَقْطَعُ الشَّيْطَانُ عَلَيْهِ صَلَاتَه. رَوَاهُ أَبُوْ دَاوٗدَ
বর্ণনাকারী সাহল ইবনু আবূ হাসমাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমাদের কেউ সুতরাহ্ দাঁড় করিয়ে সালাত আদায় করলে সে যেন সুতরার কাছাকাছি দাঁড়ায়। তাহলে শয়তান তার সালাত নষ্ট করতে পারবে না। [১]
[১] সহীহ : আবূ দাঊদ ৬৯৫।