সালাত

৪/৮. অধ্যায়ঃ

সতর (সতর) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ صَلّى بِنَا جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَه مِنْ قِبَلِ قَفَاهُ وَثِيَابُه مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ فَقَالَ لَه قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ وَأَيُّنَا كَانَ لَه ثَوْبَانِ عَلى عَهْدِ النَّبِيِّ ﷺ. رَوَاهُ الْبُخَارِيُّ

বর্ণনাকারী জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ)

একদা জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) আমাদের সাথে এক কাপড়ে সালাত আদায় করলেন। তিনি তা গিরা লাগিয়ে পিছনে ঘাড়ের উপর বেঁধে রেখেছিলেন। তখন তার অন্যান্য কাপড় খুঁটির উপর রাখা ছিল। একজন তাকে জিজ্ঞেস করল, আপনি এক লুঙ্গিতেই সালাত আদায় করলেন (অথচ আপনার আরও কাপড় ছিল)? উত্তরে তিনি বললেন, তোমার মত আহাম্মককে দেখাবার জন্য আমি এ কাজ করেছি। রাসূলুল্লাহ (ﷺ)-এর কালে আমাদের কার কাছেই বা দুইটি কাপড় ছিল? [১]

[১] সহীহ : বুখারী ৩৫২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18