সালাত

৪/৮. অধ্যায়ঃ

সতর (সতর) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ اَبِىْ سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ ﷺ فَرَأَيْتُه يُصَلِّي عَلى حَصِيرٍ يَسْجُدُ عَلَيْهِ قَالَ وَرَأَيْتُه يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُتَوَشِّحًا بِه. رَوَاهُ مُسْلِمٌ

বর্ণনাকারী আবূ সা‘ঈদ আল্ খুদরী (রাঃ)

আমি নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হলাম। দেখলাম, তিনি একটি মাদুরের উপর সালাত আদায় করছেন, তার উপরই সিজদা দিচ্ছেন। আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) বলেন, আমি দেখলাম তিনি এক প্রস্থ কাপড় বিপরীত দিক হতে কাঁধের উপর পেঁচিয়ে সালাত আদায় করছেন। [১]

[১] সহীহ : মুসলিম ৫১৯, ইবনু মাজাহ্ ১০৪৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18