সালাত
৪/৮. অধ্যায়ঃ
সতর (সতর) - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ رَضِىَ اللهُ عَنْهَا قَالَتْ صَلّى رَسُوْلُ اللهِ ﷺ فِىْ خَمِيْصَةٍ لَّهَا اَعْلَامٌ فَنَظَرَ اِلى اَعْلامِهَا نَظْرَةً فَلَمَّا انْصَرَفَ قَالَ اذْهَبُوْا بِخَمِيْصَتِىْ هذِه اِلى اَبِىْ جَهْمٍ وَّاْتُوْنِىْ بِاَنْبِجَانِيَةِ اَبِىْ جَهْمٍ فَانَّهَا اَلْهَتْنِىْ انِفًا عَنْ صَلَاتِىْ. مُتَّفَقٌ عَلَيْهِ - وَفِىْ رِوَايَةٍ لِّلْبُخَارِىِّ قَالَ كُنْتُ اَنْظُرُ اِلى عَلَمِهَا وَاَنَا فِى الصَّلَاةِ فَاَخَافُ اَنْ يَّفْتِنَنِىْ
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) একটি চাদর পরে সালাত আদায় করলেন। চাদরটির এক কোণে অন্য রঙের বুটির মত কিছু কাজ করা ছিল। সালাতে এই কারুকার্যের দিকে তিনি একবার তাকালেন। সালাত শেষ করার পর তিনি বললেন, আমার এ চাদরটি (এর দানকারী) আবূ জাহমের কাছে নিয়ে যাও। তাকে এটি ফেরত দিয়ে আমার জন্য তার ‘আমবিজানিয়াত’ নিয়ে আস। কারণ এই চাদরটি আমাকে আমার সালাতে মনোযোগী হতে বিরত রেখেছে। [৭৭১] বুখারীর আর এক বর্ণনায় আছে, আমি সালাতে চাদরের কারুকার্যের দিকে তাকাচ্ছিলাম, তাই আমার ভয় হচ্ছে এই চাদর সালাতে আমার নিবিষ্টতা বিনষ্ট করতে পারে।[১]
[১] সহীহ : বুখারী ৩৭৩, মুসলিম ৫৫৬, আবূ দাঊদ ৪০৫২, ইরওয়া ৩৭৬, আহমাদ ২৪০৮৭, সহীহ আল জামি‘ ৮৬৪।